দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনা সদর উপজেলায় নিখোঁজের সাত দিন পর মোছা. কামরুন্নাহার কলি (১০) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে দোগাছী কুলোনিয়া গ্রামের বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা বস্তাটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে।
নিহত কলি ওই গ্রামের কামাল প্রামাণিকের মেয়ে। মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়দের ভিড় জমে যায়।
পরিবারের সদস্যরা জানান, গত বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাবার সঙ্গে শ্রীপুর বাজারে গিয়েছিল কলি। বাজার শেষে বাবার সঙ্গে বাড়ি ফিরে বাজারের ব্যাগ মায়ের কাছে দিয়ে বাড়ির পাশেই যায় সে। এরপর আর বাড়িতে ফেরেনি।
পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে কলির ব্যবহৃত স্যান্ডেল পড়ে থাকতে দেখা যায়। আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেও সন্ধান না পেয়ে তার বাবা পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পর বিভিন্ন মাধ্যমে কলির সন্ধান চেয়ে প্রচার চালানো হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পাবনা শহরে তার স্বজন ও সহপাঠীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
এর পরদিন সকালে বাড়ির পাশের ডোবায় বস্তাবন্দি অবস্থায় কলির মরদেহ পাওয়া যায়। পরিবারের সদস্যদের অভিযোগ, শিশুটিকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে বস্তায় ভরে সেখানে ফেলে রাখা হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, কলি নিখোঁজ হওয়ার পর তারা পুলিশকে কয়েকটি তথ্য ও সম্ভাব্য সূত্র দিয়েছিলেন। তবে সেগুলো যথাযথভাবে তদন্ত করা হয়নি। স্থানীয় কেউ এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে তাদের সন্দেহ। যদিও কামাল প্রামাণিকের সঙ্গে স্থানীয় কারও পূর্ববিরোধ ছিল না বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
কলির বাবা কামাল প্রামাণিক বলেন, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে আমার মেয়ে নিখোঁজ হয়। এরপর থেকে বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কারা আমার মেয়েকে হত্যা করেছে, তাদের খুঁজে বের করতে হবে। হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুটির মৃত্যুর কারণ এবং ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে পুলিশ তদন্ত করছে।
যে আই